ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ, পাবেন যেভাবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ, পাবেন যেভাবে

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ, পাবেন যেভাবে

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ, পাবেন যেভাবে

এমটিনিউজ২৪ ডেস্ক : অক্টোবরে আসছে শারদীয় দুর্গাপূজা। এই পূজা উপলক্ষ্যে ২ দিনের ছুটি আসছে। তবে এই ছুটিকে চাইলেই ৫ দিনের ছুটিতে রূপ দিতে পারেন আপনি।

আগামী ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে। সরকারি এই ছুটিটি পড়েছে মঙ্গলবার। এরপর ২১ অক্টোবরও ছুটি আছে। অর্থাৎ মঙ্গল ও বুধবার ছুটি থাকছে।

তাতেই সৃষ্টি হয়েছে সুযোগটা। মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি কাজে লাগাতে পারলে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশের সুযোগ।

আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে। যার ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিনের ছুটির সুযোগ থাকছে সরকারী চাকরিজীবীদের জন্য।

সরকারি ক্যালেন্ডার অনুসারে, আগামী ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে ছুটি থাকবে নির্বাহী আদেশে। পরদিন বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর থাকবে সাধারণ ছুটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন