ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

এমটিনিউজ২৪ ডেস্ক : আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীতে । বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।

নরসিংদীতে সাম্প্রতিক সময়ে একাধিকবার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল শিবপুর।

এর আগে ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

এ ছাড়া সাম্প্রতিক সময়ের মধ্যে নরসিংদীতে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল জেলার মাধবদী এলাকায়। ওই ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

একই এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বৃহস্পতিবারের ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ছিল তুলনামূলকভাবে মৃদু।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন