ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ভিপি নুরের নির্দেশ ৫ লাখ টাকার কম হবে না’: অডিও ফাঁসের পর বহিষ্কৃত ফারুক পুলিশ হেফাজতে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

‘ভিপি নুরের নির্দেশ ৫ লাখ টাকার কম হবে না’: অডিও ফাঁসের পর বহিষ্কৃত ফারুক পুলিশ হেফাজতে

‘ভিপি নুরের নির্দেশ ৫ লাখ টাকার কম হবে না’: অডিও ফাঁসের পর বহিষ্কৃত ফারুক পুলিশ হেফাজতে

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘ভিপি নুরের নির্দেশ ৫ লাখ টাকার কম হবে না’—এমন বক্তব্যের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় ফারুক হোসেনকে সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশে যেতে ইচ্ছুক এক ব্যক্তির সঙ্গে ভিসাসংক্রান্ত আর্থিক চুক্তি নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে পাসপোর্ট জমা, ওয়ার্ক পারমিট সংগ্রহ, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার বিনিময়ে তাৎক্ষণিকভাবে নগদ পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি। বাকি টাকা এক থেকে দুই মাস পর পরিশোধের সুযোগ রয়েছে বলেও জানান।

 

কথোপকথনের একপর্যায়ে তিনি দাবি করেন, এই পাঁচ লাখ টাকা অগ্রিম নেওয়ার বিষয়টি খোদ ভিপি নুরের প্রত্যক্ষ নির্দেশ।

তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেনের দাবি, স্থানীয় একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে সাজানো অডিওটি তৈরি ও প্রচার করেছে।

এদিকে অডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে ঘটনার সত্যতা যাচাই ও আইনি পদক্ষেপের অংশ হিসেবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন