ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষ

সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে মঙ্গলবার দুপুর পর্যন্ত। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করার ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানায়, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কাজ করে এলাকাছাড়া ছিলেন রেজাউল ইসলাম ওরফে রেজা। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ফিরে আসে। 

এরপর এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় হামলা চালায় রেজাউল ইসলামের সমর্থকরা। এ সময় মকলেছ গ্রুপের মাসুদুর, মনিরুলসহ কয়েকজনকে মারধর করে ও কাশিপুর ক্লাব মোড়ের কয়েকটি দোকান ভাঙচুর করে। 

পরে স্থানীয়রা মাসুদুর ও মনিরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই যশোরে পাঠানো হয়।  

এ ঘটনায় কাশিপুর গ্রামের স্থানীয়রা দল-মত নির্বিশেষে হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

ওসি জুলফিকার আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন