সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে ৬২ ফ্লাইট বন্ধ হয়েছে। এতে ৬ হাজার ৬৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে ৬২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ৯ হাজার ৬৭৪ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।





