ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওইদিন একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সেদিন সন্ধ্যা থেকেই ভোক্তাপর্যায়ে নতুন এই দাম কার্যকর হয়।

এলপিজির নতুন দাম নির্ধারণের বিষয়ে গণশুনানি আহ্বান সংক্রান্ত বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ ও রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যহার পরিবর্তনের জন্য কিছু বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি সংশ্লিষ্ট ধারায় কমিশনের প্রস্তাব দাখিল করেছে।

এ ছাড়াও এলপিজির ডিস্ট্রিবিউটর চার্জ পরিবর্তনের জন্য কিছু এলপিজি ডিস্ট্রিবিউটর লাইসেন্সি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী কমিশনে প্রস্তাব দাখিল করেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪(৬) অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগণের গণশুনানি অনুষ্ঠিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন