ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংবাদিকরা আগের তুলনায় অবাধ স্বাধীনতা ভোগ করছেন: এম আবদুল্লাহ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

সাংবাদিকরা আগের তুলনায় অবাধ স্বাধীনতা ভোগ করছেন: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা আগের যেকোনো সময়ের তুলনায় অবাধ স্বাধীনতা ভোগ করছেন। তবে এ সুযোগে যাতে অপতথ্য ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৪ জন গণমাধ্যমকর্মীর মধ্যে ২০ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

মুহাম্মদ আবদুল্লাহ জানান, অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা হিসেবে ইতিমধ্যে দুই কোটি ৯০ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য ফেলোশিপ, প্রবীণ অসচ্ছল সাংবাদিকদের মাসিক ভাতা, মেধাবী সন্তানদের স্কলারশিপ, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে কল্যাণ ট্রাস্ট।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন