ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণশত্রুতে পরিণত হয়েছে আ.লীগ, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম

গণশত্রুতে পরিণত হয়েছে আ.লীগ, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। অবশ্যই জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এটি ব্যক্তিগতভাবে কারও ক্ষমা করার বিষয় আছে বলে আমি মনে করি না।

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিও’র মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি’ বলে যে বক্তব্য রেখেছেন তার প্রতিক্রিয়ায় ডা. জাহিদ এই মন্তব্য করেন।

বুধবার (০১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আজহার-শফিক’ ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ।

ডা. জাহিদ বলেন, প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার দিয়েছেন মিডিয়ার মাধ্যমে পড়া এবং দেখার সুযোগ হয়েছে। উনি বেশ কিছু কথা বলেছেন। অমর্ত্য সেন উনাকে কি বলেছেন বা মেহেদি হাসান যে প্রশ্ন করেছেন এবং মেহেদি হাসানের প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে, ইভেন আমার মধ্যেও প্রশ্ন জেগেছে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশমন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে পাহাড় গড়েছে তাদের বিচার এবং বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার যে সংস্কৃতি, আয়না ঘর বলেন, গুম বলেন, এনকাউন্টার বলেন এবং অট্টহাসি অর্থাৎ প্রতিহিংসাপরায়ণতার যে চরম পরাকাষ্ঠা উনারা দেখিয়েছেন এর বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার এবং আমরা মনে করি, তারা গণদুশমন।

তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি। তাহলে এই ২৪-এ গত ১৫ বছরে দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না। এটা তো হতে পারে না।

ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এ ব্যাপারে বিএনপি বলেছিল যে, নিষিদ্ধের বিষয়টা, কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে করার যে প্রক্রিয়া এটার সঙ্গে বিএনপি সবসময় দ্বিমত পোষণ করেছিল। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা সবসময় একটা কথা বলছি, এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করা এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক, উনার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্য যে কর্মীরা আছে যারা এগুলোর সঙ্গে জড়িত এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন, বিচারালয় দেখেন অনেকে এক ধাপ আগানো। তারা অতিরিক্ত করেছে যেটি তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। কাজেই তাদের বিচারের ব্যাপারে বিএনপি সবসময়ই সোচ্চার ছিল এবং এখনো আছে।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে, যে কোনো সময়ে তাদের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে সেক্ষেত্রে বিএনপি ভীত কিনা জানতে চাইলে জাহিদ বলেন, বিএনপি এবং গণতন্ত্রকামী শক্তির যে ঐক্য হয়েছে এই ঐক্য কোনো অবস্থাতেই ভয়ে ভীত হলে ৫ আগস্ট উনি (শেখ হাসিনা) পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবিলা করতেন। কি হতো? যা হওয়ার সেটা হতো। তাদের নিয়ে আমরা যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নই- জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে।

‘আজহার-শফিক ফাউন্ডেশন’-এর সভাপতি একেএম শামসুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তরা বক্তব্য দেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন