ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপিকে বাচ্চাদের দল ইঙ্গিত করে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম

এনসিপিকে বাচ্চাদের দল ইঙ্গিত করে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমাদের দলকে বাচ্চাদের দল হিসেবে ইঙ্গিত করেই গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। যেমনটি বড় দলগুলো আমাদের মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের প্রতারণা ও বৈষম্য। যেখানে কোনও ধরনের আইনি কারণ নেই। তবে কলি যখন পেয়েছি, পূর্ণাঙ্গ শাপলা আদায় করবোই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সামান্তা বলেন, ‘‘শাপলার অংশ বিশেষ শাপলা কলি দেওয়ার মাধ্যমে আবারও নিজেদের প্রশ্নবিদ্ধ করলো নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসি বড় কোনও দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে। এমন পক্ষপাতদুষ্ট কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’’

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ইসির প্রজ্ঞাপনে শাপলা কলিকে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করার কথা জানানো হয়। ‘নির্বাচন বিধিমালা ২০০৮’ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন