ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন ফ্যাসিস্ট হতে চাইলে একই পরিণতি ভোগ করতে হবে: জামায়াত নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:০৮ এএম

নতুন ফ্যাসিস্ট হতে চাইলে একই পরিণতি ভোগ করতে হবে: জামায়াত নেতা

কেউ অন্য দলের রাজনৈতিক অধিকারে বাধা দিয়ে নতুন ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

গত বুধবার বিকেলে চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের নুরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুলার থানা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা কামাল বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে দাড়ি পাল্লায় ভোট চায়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়। অন্যান্য দলকে বলবো আপনারাও আপনাদের দলের পক্ষে ভোট চান। জনগণ নিজেদের ইচ্ছায় যেকোন দল বা ব্যক্তিকে ভোট দেবে। কোন দলকে তার কাজে অন্য দলের পক্ষে বাধা দেওয়া ফ্যাসিবাদী আচরণ।

তিনি বলেন, জামায়াত আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় আসলে দুর্নীতি নির্মূল করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নেবে।

এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমিরের বক্তা তুলে ধরে জানান, ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী থেকে আগামীতে যারা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার গ্রহণ করবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না। তারা নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবেন। অন্যান্য দলগুলোর উচিত এভাবে জনগণের সাথে নিজেদের স্বচ্ছতার ওয়াদা করা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন