ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় : হাসনাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম

বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় : হাসনাত

বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে ঋদ্ধতা হবে আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব। বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন এনসিপির মুখ্য (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা করেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন— বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সমন্বয় সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শিগগিরই জেলা কমিটি ঘোষণা করার কথাও জানানো হয়।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন