ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা কেটে যাবে: মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে তা কেটে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি এবং করবেও না। শুক্রবার (৩১ অক্টোবর) গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি একথা বলেন।

আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি মত থাকতে পারে কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ এমনটাও উল্লেখ করেন তিনি।

সরকারের কাছে আহ্বান থাকবে, যা হওয়ার হয়ে গেছে, সমস্যাগুলো সমাধান করেন। যাতে সবাই একসাথে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সাথে অতীতেও ছিলাম ভবিষ্যতেও সাথে থাকবো কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন