ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, কাটা পড়েছে বুক তলপেট গোপানাঙ্গ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, কাটা পড়েছে বুক তলপেট গোপানাঙ্গ

সিলেটে ছুরিকাঘাতে নিজ বাসার ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে উঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের
বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে বুকে, তলপেটে, লিঙ্গ কাটা পড়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন