কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
ধানের শীষ দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি অপশক্তি মরিয়া হয়ে উঠেছে। এদের কোনো জনপ্রিয়তা নেই এবং তারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বিরোধিতা করেছে। ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের ইজ্জত হরণকারীদের দোসররা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ’৭১-এর গণহত্যা ও ধর্ষকদের মাথায় শয়তান বাসা বেঁধেছে। তাই সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
শনিবার (১ নভেম্বর) রাতে নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদার বাড়িতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ উপলক্ষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান আনিস আরও বলেন, “আগামী নির্বাচনে ভোট চাইতে এদের যেন কোনো বাড়িতে ঢুকতে না দেওয়া হয়— সে ব্যাপারে মা-বোনদের সতর্ক থাকতে হবে। কারণ, এরা দেশ ও জাতির শত্রু।”
ইন্দ্রজিৎ শিকদারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহন মৃধা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলা ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা সিয়ামুল ইসলাম সুজন মৃধা, বিএনপি নেতা খাইরুল মেম্বার, যুবদল নেতা জহিরুল ইসলাম, কালাম খান, বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন মৃধা, হাসান সরদার, আবু জাফর প্যাদা, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল ফকির, ছাত্রদল নেতা ইমন ও আব্দুর রহমান।
অনুষ্ঠান শেষে আনিসুর রহমান আনিস তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং এ বিষয়ে বিশদ আলোচনা করেন।
বার্তাবাজার/এমএইচ





