ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলটি অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আদেশ জারি রাষ্ট্রপতি দিলেও জায়েজ হবে, কিন্তু নৈতিক হবে না। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

তিনি বলেন, গত এক বছরে সরকারের সঙ্গে জনগণের বিচ্ছেদ হয়েছে। সংবিধানের ১০৬ এ যা কিছু সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য এই বিচ্ছেদ। এটার আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি নেই।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জনগণ একমত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো একমত ছিল না। বিএনপি-জামায়াত দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টির ফলে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন