হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষায় বিএনপি শক্ত ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলের সহ–পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা–১৯ আসনের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এই অঞ্চলের ভোটারদের অর্ধেকই নারী। তাদের কাছে নারী নেত্রীরাই পৌঁছাবে – আর পুরুষ ভোটারদের কাছে যাবে পুরুষ নেতারা। ধানের শীষের জয় নিশ্চিত করতে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে, সবার কাছে ভোট চাইতে হবে।
মাদক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মাদক এই এলাকার জন্য বড় চ্যালেঞ্জ। এটি দমন করতে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে পাথালিয়া এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিএনপির নেতা-কর্মীদের আরও সক্রিয় হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম–সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো. আব্দুল হাই, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান মাস্টার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং যুগ্ম–সম্পাদক রুবেল শেখ।
অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু।
বার্তাবাজার/এমএইচ





