ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ এএম

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা, এ প্রশ্ন অবান্তর। যেহেতু তিনি (তারেক রহমান) ভোট (নির্বাচন) করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লুৎফর রহমান টুলু। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন