ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে নৈরাজ্য করছে পতিত ফ্যাসিস্ট সরকার: সালাহউদ্দিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে নৈরাজ্য করছে পতিত ফ্যাসিস্ট সরকার: সালাহউদ্দিন

গণতন্ত্র ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট সরকার অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গুলশান বিএনপি কার্যালয়ের সামনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে নৈরাজ্য সৃষ্টি করছে পতিত ফ্যাসিস্ট সরকার।’

হাদিকে হত্যার ঘটনায় গভীর ষড়যন্ত্রের উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ড ঘটিয়ে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন বানচাল চেষ্টা করছে পতিত সরকার।’

তারেক রহমান দেশে আসার প্রশ্নে তিনি বলেন, ‘হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়া ও বিভিন্ন জায়গায় যাওয়ার নিরাপত্তা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করছে বিএনপি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন