ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ২০

Authorনিউজ রুম

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ২০

চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রাচরের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থী এম এ হান্নানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর উপজেলার আলাদা আলাদা এলাকায় এসব হামলা হয়। বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদের সমর্থকরা এই হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রুপসা বাজার এলাকায় এম এ হান্নান ও হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে চার দফা হামলার ঘটনা ঘটে।

এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে এসে উত্তেজনা সৃষ্টি করে।

এম এ হান্নান দাবি করেন, তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। এতে তিনি নিজে আহত হয়েছেন। সেইসঙ্গে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, বিএনপি নেতা ইউসূফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঘটনাকে কেন্দ্র করে রুপসা বাজারে এসে ধানের শীষের কর্মীদের উপর এলোপাতাড়ি হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর চিংড়ি প্রতীকের সমর্থকরা।

এ সময় বিএনপির পক্ষ থেকে ফারুক (৩৫), অহিদুল্লাহ (৪০), শাহাদাত হোসেন (২০) আহত হন বলে জানান তিনি। এসব হামলার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে নামধারী হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান রবিউল।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। ইউএনও জানান, কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ এলে মামলা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন