ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শহীদ জিয়া না থাকলে জামায়াত এই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পেত না। আর বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী মিছিলপূর্বক এক জনসভায় এসব কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদের ক্ষমতা থাকবে না, তারা কর্মক্ষেত্র, রাজনীতি কোনো জায়গায় ভালো অবস্থান নিতে পারবে না। যা তাদের কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ওপর অনেক নিপীড়ন গেছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে। এখন ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ হবে। এই নির্বাচনী লড়াইয়ের তাৎপর্য অনেক। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমেই তা অর্জন করতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন