ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোট দিতে গিয়ে ২ বৃদ্ধের মৃত্যু

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

ভোট দিতে গিয়ে ২ বৃদ্ধের মৃত্যু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে বাশেদ আলী নামের এক বৃদ্ধ মারা যান। নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়ার কুদ্দুর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

একইদিন বেলা ১১টা ২০ মিনিটে মানিকগঞ্জ-১ আসনে শিবালয়ের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা যান বাবু মিয়া (৭০) নামক আরেক বৃদ্ধ। তিনি ওই এলাকার হামেদ আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশেদ আলী সকালে ভোট দিতে আসেন। ভোট দিয়ে বের হয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি । পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে, বাবু মিয়া ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার আগেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান এবং সেখানেই লুটিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা দুই বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির বলেন, ‘বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান এমন অনাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করে বাবু মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন