ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চুয়াডাঙ্গা-১ আসনে পক্ষপাতের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

চুয়াডাঙ্গা-১ আসনে পক্ষপাতের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে নির্বাচনি কার্যক্রম চলার সময় বিএনপির অভিযোগের ভিত্তিতে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। জামায়াত প্রার্থীর সমর্থক সন্দেহে তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত তাকে প্রত্যাহার করা হয়। প্রিজাইডিং কর্মকর্তার নাম–রায়হান উদ্দীন।

প্রত্যাহার হওয়া রায়হান উদ্দীনের জায়গায় নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে।

জানা গেছে, এদিন সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে কেন্দ্রের কার্যক্রম পরিচালনায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার জানান, নির্বাচন কমিশনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে কেন্দ্রে নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!