ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টাঙ্গাইলের ৮ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Authorনিউজ রুম

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

টাঙ্গাইলের ৮ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মোট ৪৭ প্রার্থীর মধ্যে ২৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। তা না হলে মনোনয়নপত্র দাখিলের সময় জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, টাঙ্গাইল-১ (মধপুর-ধনবাড়ী) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম।

অবশ্য মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পরই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তালুকদার।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনেও দুই প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও ইসলামী আন্দোলনের প্রার্থী আলী আমজাদ হোসেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে সাত প্রার্থীর। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসর প্রার্থী একেএম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি’র মো. হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।

টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- জাতীয় পার্টি (জেপি) তারেক শামস, ইসলামি আন্দোলন প্রার্থী মো. আখিনুর মিয়া, জাতীয় পার্টি মোহাম্মদ মামুনুর রহিম, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল সরকার ও মুহাম্মদ আশরাফুল ইসলাম।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামানত হারিয়েছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) আসনে জামানত হারানো তিন প্রার্থী হলেন- বিল্পবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন, জাতীয় পার্টির নাজমুল হাসান।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম জানান, জামানত হারানো প্রার্থীদের এই অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন