ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

আজ ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন বলে দলটির এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়।

নির্বাচনের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। রোববার এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে।

সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেয়া হয় জোটের পক্ষ থেকে।

গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এবং জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।

বাকি নয়টি আসনের মধ্যে ছয়টি আসন পেয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন