ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে আ.লীগের কার্যালয়ে টানানো হলো সাইনবোর্ড

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

চট্টগ্রামে আ.লীগের কার্যালয়ে টানানো হলো সাইনবোর্ড

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। সোমবার বিকালে কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ।

এ সময় তাদের সঙ্গে আরও কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করছিলেন। শওকত উল আনাম বলেন, ‌‌‘আমাদের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের অফিস হিসেবে যে সাইনবোর্ড লাগানো ছিল, সেটা সরিয়ে আমরা উত্তর জেলা আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়েছি।’ তিনি বলেন, ‘দরজায় যে তালা লাগানো ছিল, সেটা ভেঙে আমরা ভেতরে ঢুকেছি। আমাদের অফিসে আগে থাকা চেয়ার, টেবিল, মাইক, আইপিএস, আলমারি, ফাইলপত্র কিছুই পাইনি। এমনকি প্রয়াত জাতীয় নেতৃবৃন্দ এবং উত্তর জেলার প্রয়াত নেতাদের ছবিগুলো পর্যন্ত নেই। আমরা অফিসে আবার নিজেদের তালা দিয়েছি।’

সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার ওপর লাগিয়ে দিচ্ছেন। গত বছরের ২১ অক্টোবর ওই ভবনের চতুর্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায়, একদল যুবক কার্যালয়টির বাইরে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনকেও দেখা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। এর আগে গত রবিবার নগরীর লালদীঘির পাড়ে সড়কের পাশের দেয়ালে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরাল ধুয়ে-মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন