ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম

পোড়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার

যশোর জেলা আওয়ামী লীগের পুড়ে যাওয়া পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও হাসিনার ছবি সংবলিত ব্যানার ঝুলতে দেখা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পরে শহরের গাড়িখানাস্থ পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়। তবে কারা ও কখন ব্যানারটি টানিয়েছে তা কেউ বলতে পারেনি। এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশ যেয়ে ব্যানারটি নামিয়ে থানা হেফাজতে রেখেছে।

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানাস্থ সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও হাসিনাকে জড়িয়ে ধরা বাবা-মেয়ের একটি ছবি সম্বলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারী ব্যানারটির ভিডিও করছে।

স্থানীয় দোকানদাররা জানান, কে কখন এটি লাগিয়েছে সেটা জানেন না তারা। এক দোকানদার জানান, তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা আওয়ামী লীগের কার্যালয় ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের দিন ৫ আগস্ট বিকালে ছাত্র-জনতা আগুন ধরিয়ে দেয় কার্যালয়ে। পরে বিক্ষুদ্ধ জনতা লুটপাট করে। সেই থেকে পরিত্যক্ত রয়েছে ভবনটি। পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশ পথটি ইট দিয়ে গেঁথে দেন। পরে সেখানে আর প্রবেশের কোনো জায়গা নেই। ধারণা করছি, পেছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাদে উঠে ব্যানারটি টাঙিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়লে ও স্থানীয়দের খবর শুনে কোতোয়ালী মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ব্যানারটি নামিয়ে তাদের হেফাজতে নেন।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ব্যানারটি অপসারণ করেছি। ব্যানারটি কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন