ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন সরকারের প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই: মাসুদ কামাল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

নতুন সরকারের প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই: মাসুদ কামাল

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘নতুন সরকারের প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই। নতুন সরকার যে যাত্রা শুরু করল কেমন হলো তাদের যাত্রাটা? তাদের প্রথম ক্যাবিনেট মিটিং হলো সেখানে ৫০ জন মন্ত্রী বসেছিলেন তারেক রহমানসহ। আরো ১০ জন উপদেষ্টা ছিলেন, একসঙ্গে সবাই মিলে একটা মিটিং করেছেন।’

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘মিটিংয়ে কী কী করতে চান উনারা তার মোটামুটি ধারণা পরস্পর পরস্পরকে দিয়েছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী দিয়েছেন, উনার কী প্ল্যান আছে সেই প্ল্যানগুলো বলার জন্য। উনি এসেই বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, একটা না উনার অনেকগুলো প্ল্যান আছে। আমরা সেই প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই।’

মাসুদ বলেন, ‘প্রথম ক্যাবিনেট সভায় উনি (প্রধানমন্ত্রী) তিনটা বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, যেটা ইমিডিয়েট করতে হবে। এই তিনটা জিনিস হচ্ছে—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ ঠিক রাখা। আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করা। বিদ্যুৎ ও জ্বালানি খাত এগুলোর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখা।’

মাসুদ আরো বলেন, ‘এই তিনটাই যে পবিত্র রমজান শুরু হচ্ছে এটাকে সামনে রেখে করা হয়েছে। রোজার সময় আমরা সব সময় দেখেছি জিনিপত্রের দাম বেড়ে যায়। এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। কিছু কিছু জিনিস আছে প্রতি রমজানে দেখি যে, টাকা দিলেও পাওয়া যায় না। তাদের সরবরাহ যেন ঠিক থাকে সেদিকেও এই সরকার নজর দেবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন