ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেই দিন বিএনপি বিজয়ী হলো, তারপর থেকে দেশে আর মব নেই: মাসুদ কামাল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

যেই দিন বিএনপি বিজয়ী হলো, তারপর থেকে দেশে আর মব নেই: মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘যেইদিন বিএনপি বিজয়ী হলো, যেই মুহূর্তে ডিসিশন হয়ে গেল যে বিএনপি জিতে গেছে, তারপর থেকে দেশে আর মব নেই। ভায়োলেন্স বা মবের উত্থান আমরা আর দেখতে পাবো না।’

গত দেড় বছরে ব্যবসায়ীদের ভেতরেও একটা ভয় ঢুকে গেছে, মবের ভয়, ভবিষ্যতে কী হবে—এমন প্রশ্নের উত্তরে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বড় সাকসেসের মধ্যে আমি মনে করি ব্যাংকিং সেক্টরটাকে তারা মোটামুটি কন্ট্রোল করতে পেরেছেন।

বিদেশে টাকা পাচারের যে মহোৎসব শুরু হয়েছিল, সেটা থামানো গেছে। অর্থনীতিতে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে।’
তিনি বলেন, ‘আরেকটি পজিটিভ দিক হলো, আমি যেটা মনে করি যোগাযোগ সেক্টরে, মানে এখানে যিনি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয়েছে উনি মোটামুটি কিছু কাজের কাজ করছেন।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন