ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৪টি এতিমখানায় পুরো মাসের ইফতার-সেহরির দায়িত্ব নিলেন জুবাইদা ও জাইমা রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ এএম

১৪টি এতিমখানায় পুরো মাসের ইফতার-সেহরির দায়িত্ব নিলেন জুবাইদা ও জাইমা রহমান

সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের অন্তর্গত এসব এলাকায় তারা অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন।

এ সময় এলাকার ১৪টি এতিমখানা এবং হেফ্জ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সেহরি দেওয়ার ঘোষণা দেন তারা।

পশ্চিম ভাসানটেক থানার ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায়’ আয়োজিত ইফতার মাহফিলে শতাধিক এতিম শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে বসে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের ঠিক আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন