ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির উত্থান রোধে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাছির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির উত্থান রোধে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাছির

মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নাছির বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তির রাজনৈতিক উত্থান রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় সতর্কবার্তা।’ তিনি বলেন, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল এবং যারা আজও স্বাধীনতার চেতনাকে স্বীকার করে না বা কটাক্ষ করে, তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সময়ের দাবি।

নির্বাচনী ফলাফল ও বাস্তবতার কথা উল্লেখ করে ছাত্রদল সাধারণ সম্পাদক দাবি করেন, স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি বিভিন্নভাবে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে ছাত্রদলকে আদর্শিক ও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি। ছাত্রদলের রাজনীতির গতিধারা প্রসঙ্গে নাছির বলেন, ‘ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তবে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী যে কোনো অপচেষ্টা রুখতে আমরা রাজপথে শক্ত অবস্থান নেব। আগামী নির্বাচন সামনে রেখে এখন থেকেই আমাদের তৃণমূল পর্যায়ে কাজ শুরু করতে হবে।’

দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপির হাইকমান্ডের কঠোর বার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সারা দেশে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষমতার দাপট নয়, বরং জনগণের মন জয় করাই এখনকার মূল লক্ষ্য। সাম্প্রতিক অস্থিরতা নিয়ে অভিযোগ করে নাছির বলেন, ‘ক্ষুদ্র কোনো বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুল তথ্য ও উসকানির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন