ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ডা. শফিকুর রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তাঁরা ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনকালে জামায়াতের আমিরের সঙ্গে ১১–দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন