ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় জমিয়তের দোয়া মাহফিল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় জমিয়তের দোয়া মাহফিল

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

আজ শনিবার (২১ফেব্রুয়ারি) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা বশির আহমদ, মাওলানা জয়নুল আবিদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী,সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ, ছাত্র জমিয়ত সভাপতি রিদ‌ওয়ান মাযহারী প্রমুখ।

বক্তারা আরও বলেন, ২১শে ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি চেতনার দিন—নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। মাতৃভাষার সঠিক চর্চা, শুদ্ধ ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে হবে।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন