ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ: তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম

চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ: তারেক রহমান

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার মতোই চব্বিশের গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি।

বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল, তাই বলে সেই লোকগুলো রাজাকার ছিল না, সেটা বলা যাবে? ঠিক একইভাবে এই চব্বিশের গণঅভ্যুত্থানের যে বিচার হচ্ছে, সেই প্রক্রিয়াতেও ত্রুটি আছে। ওই সময়ের যে স্টাইলের বিচার হয়েছে এখনো সেই স্টাইলেই বিচার চলছে। তার মানে কি আওয়ামী লীগ নিরপরাধ? বিচার প্রক্রিয়ায় ত্রুটি থাকলে আওয়ামী লীগকে নিরপরাধ বলা যাবে?
তিনি আরও বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন পক্ষ থাকতে পারে। যেই আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন, সেই আওয়ামী লীগের সাথেই আপনারা জোটবদ্ধ হয়েছিলেন।

আবার ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবেন তারেক রহমানকে ফেলে দিতে। এগুলো হলো রাজনৈতিক মত-পথ সিচুয়েশন অনুযায়ী বক্তব্য। কিন্তু রাজাকার মানে আজীবন রাজাকার।
জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণ জানতে চাইলে আমজনতা দলের সদস্য সচিব বলেন, আমাকে দেশের মানুষ চায়নি, আমি সংসদে যেতে পারিনি।

মানুষ চাইলে আমি সংসদে যেতাম। কখনো যদি দেশের মানুষ আমাকে সমর্থন করে তখন সংসদে যাব। আন্দোলনে রাজপথে থাকার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ভোট মানুষের মন থেকে আসে, আন্দোলনে আমি কি করেছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষ আমাকে ভালোবাসেনি, তাই ভোট দেয়নি।
ভবিষ্যতে চাইলে সংসদে যাব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন