ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামি রাষ্ট্র গঠনে সম্পূর্ণ অবদান এরশাদের: সাবেক এমপি আশু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম

ইসলামি রাষ্ট্র গঠনে সম্পূর্ণ অবদান এরশাদের: সাবেক এমপি আশু

জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সম্পূর্ণ অবদান বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার জন্য। উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশু আরও বলেন, একসময় সাতক্ষীরাকে জাতীয় পার্টির দ্বিতীয় রংপুর বলা হতো। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের পাশে থেকে জাতীয় পার্টিকে পুনর্গঠনের মাধ্যমে আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক শেখ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত প্রমুখ।

এ সময় জেলা জাতীয় পার্টি, পৌর ও উপজেলা জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, তরুণ পার্টি, শ্রমিক পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ কারী শেখ ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন