ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাদের কাছে কোন রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচ্য হবে না: ইশরাক হোসেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ এএম

আমাদের কাছে কোন রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচ্য হবে না: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বলেছেন, ‘কিছু বঞ্চিত পরিবার রয়েছে, যাদেরকে বিগত সময়ে বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেওয়া হয়নি। সেগুলো আমরা খতিয়ে দেখছি। আমাদের কাছে কোন রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচ্য হবে না।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, যারা আহত বা শহীদ হয়েছেন, আন্দোলনে অবদান রেখেছেন- তাদের পুনর্বাসন করা হবে, চিকিৎসা নিশ্চিত করা হবে এবং শহীদ পরিবারকে প্রাপ্য সম্মান দেওয়া হবে।’

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষা ও বিভিন্ন ভাতার বিষয়ে জানতে চেয়েছেন।

ইশরাক হোসেন বলেন, জুলাই ফাউন্ডেশনের অতীত কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন। সেখানে সরকারের পক্ষ থেকে একটি বড় অঙ্কের তহবিল দেওয়া হয়েছিল। সেই তহবিল যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না, সে বিষয়েও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। আমরা তার দিকনির্দেশনা গ্রহণ করেছি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!