ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:১৯ পিএম

প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

সামাজিক ব্যবসার বৈশ্বিক প্রচার ও প্রসারে নতুন এক মাইলফলক স্পর্শ করলো প্যারিস। প্যারিসের মেয়র এমানুয়েল গ্রিগোয়ারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ‘সোশ্যাল বিজনেস ডে’ বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন প্যারিসের মেয়র।

শুক্রবার (২৯ মে) অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ (শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ ও শূন্য বেকারত্ব) লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিশ্বব্যাপী চলমান ৭ হাজার ‘থ্রি জিরো ক্লাব’-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস ধনকুবেরদের দাতব্য তহবিলের পরিবর্তে দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’-এ সম্পদ বিনিয়োগের একটি নতুন ও কার্যকর মডেল প্রস্তাব করেন, যা সম্পদ কুক্ষিগতকরণের প্রবণতা রোধে সহায়ক হবে। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘সোশ্যাল বিজনেস ডে’-তে যোগ দেওয়ার জন্য মেয়র তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য এলিসা ইয়াভশিৎজকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্যারিসকে সামাজিক উদ্ভাবনের মডেল হিসেবে গড়ে তোলার এই পরিকল্পনা বিশ্বের জন্য এক নভেম বা আশাব্যঞ্জক সূচনার পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ‘ইউনূস ফ্রান্স’-এর প্রধান ইয়োয়ান নুগিয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষ দিকে প্যারিসকে সামাজিক উদ্ভাবনের একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন