ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের পর নারীদের ওপর রাজনৈতিক সহিংসতা বেড়েছে: নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

নির্বাচনের পর নারীদের ওপর রাজনৈতিক সহিংসতা বেড়েছে: নাহিদ ইসলাম

নির্বাচনের পর থেকে নারীদের ওপর রাজনৈতিক সহিংসতা বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই সহিংসতা রোধে সরকারের প্রতি আহ্বান তিনি। রোববার (৮ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ’ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। বিভিন্ন সময় নারীদের টার্গেট করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে জুলাই পরবর্তী সময়ে নারীরা নেতৃত্ব থেকে সরে গেছে। পারিপার্শ্বিক বাস্তবতা তাদেরকে এগোতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, সরাসরি বুলিংসহ বিভিন্ন কারণে নারীরা রাজনীতি থেকে বিমুখ হয়েছেন। তাদেরকে পুনরায় একত্রিত করার জন্য আমরা এই সংগঠনটি দাঁড় করিয়েছি। রাজনৈতিক দলগুলোতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জুলাইয়ের যোদ্ধাদের খুঁজে বের করাও আমাদের মূল লক্ষ্য।

নাহিদ ইসলাম বলেন, মনিরা শারমিনকে আহ্বায়ক এবং ডা. মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে তিন সদস্যের জাতীয় নারীশক্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূখ্য সংগঠক নুসরাত তাবাসসুম। কমিটি নারী অধিকার রক্ষায় কাজ করবে এবং নারী শক্তিকে স্বাধীনভাবে কাজ করতে দেবে।

তিনি বলেন, এনসিপির সহযোগি সংগঠন হলেও নারী শক্তি স্বাধীনভাবে কাজ করবে। একই সঙ্গে জুলাইয়ের সম্মুখভাগে যারা ছিলেন, তাদের আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন