ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংবিধান সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৩২ এএম

সংবিধান সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে তা বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সংবিধান সংস্কার না হলে তা ছুঁড়ে ফেলার কর্মসূচি দেয়া হতে পারে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের চলমান পরিবর্তন সংবিধান থেকেই শুরু করতে হবে। বর্তমান সংবিধানকে তিনি ‘ভারতীয় প্রভাবিত’ উল্লেখ করে বলেন, এটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।

তিনি দাবি করেন, গত বছরগুলোতে রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা প্রতিরোধে সংবিধান কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার হলে ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। নিয়োগ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে দেশে কোটাভিত্তিক নিয়োগ বেড়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চল থেকে একাধিক মন্ত্রী নির্বাচিত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। এতে নদীভাঙন বেড়ে সাধারণ মানুষের বসতভিটা হুমকির মুখে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর পুনর্বাসন বন্ধের দাবি জানান এবং চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফসহ স্থানীয় নেতাকর্মী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন