ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজ পড়ার আহ্বান জানালেন ডা. তুষার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজ পড়ার আহ্বান জানালেন ডা. তুষার

বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে পড়ার আহ্বান জানিয়েছেন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। তার ভাষ্য, গত বছর সরকারি টাকা খরচ করে রোহিঙ্গাদের দেশে ফেরানোর মিথ্যা আশ্বাস দিয়েছিলেন ড. ইউনূস।

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. ইউনূসকে এ আহ্বান জানান আব্দুন নূর তুষার।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল ঈদ। আগামীকাল ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবসহ রোহিঙ্গাদের নিয়ে ঈদের নামাজ পড়ার কথা আরাকানে। এই মিথ্যা কথাটা তিনি সরকারের পয়সা খরচ করে জনসভা করে বলেছিলেন রোহিঙ্গাদের ক‍্যাম্পে।’

তুষার আরো বলেন, ‘তাকে (ড. মুহাম্মদ ইউনূস) আগামীকাল নামাজ পড়তে অনুরোধ করছি রোহিঙ্গাদের ক‍্যাম্পে। আরাকানে তো হবেই না।’

এই ঈদে তিনি কোথায় নামাজ পড়বেন? এত দিন তিনি জুমার নামাজ কোথায় পড়তেন? এমন প্রশ্ন তোলেন আব্দুন নূর তুষার।

তিনি বলেন, “তাকে আগামীকাল ‘চিকেন নেক’ মুরগির গলাগিলা দিয়ে লটপটি খেতে দাওয়াত দেওয়া উচিত। এই প্রতারণার জন‍্য তাকে বিশ্ববাটপার বলা কম হয়ে যায়। চার্লস শোভরাজের চেয়েও বড় খেলোয়াড় এই এপস্টেইউনূস।

গত ২০২৫ সালের ১৪ মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আশাব্যঞ্জক বক্তব্য দেন। সে সময় ড. ইউনূস বলেন, ‘আগামী বছর (২০২৬ সালে) তারা মায়ানমারে ফিরে ঈদ করতে পারবেন।’

তবে এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরতে পারেনি। ফলে কবে নিজ দেশে ফিরবে সে আশায় দিন কাটাচ্ছে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন