ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীকে জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানালেন কর্নেল অলি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

প্রধানমন্ত্রীকে জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানালেন কর্নেল অলি

জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. অলি আহমদ বলেন, ‘আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তার অন্যতম কারণ ছিল বৈষম্য, সুশাসনের অভাব। আমি মুক্তিযুদ্ধের আগে দলীয়করণ দেখেছি। এখনো আমাদের দেশে সরকার ও সরকার দলীয় মানুষ ছাড়া সাধারণরা বৈষম্যহীন সেবা পাচ্ছে না। তাই তারা জনগণের রায় জুলাই সনদ বাস্তবায়নে তারা গড়িমসি করছে।’

এলডিপির চেয়ারম্যান বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে প্রসিদ্ধ হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও প্রসিদ্ধ হওয়ার একটি সুযোগ রয়েছে। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীর কাছে প্রসিদ্ধ হতে পারেন। জনগণের রায়ের বিপক্ষে হাঁটবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিন।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি জুলাই সনদ না বোঝেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর নিয়ে জুলাই সনদ বুঝে নেন। তাও যদি না পারেন, তাহলে আমার ঘরে আসেন, আমি বুঝিয়ে দেব। কিন্তু জুলাই সনদে আপনারা যেহেতু স্বাক্ষর করেছেন, এটি আপনাদের বাস্তবায়ন করতেই হবে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন