ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রিকেটার মিরাজের সঙ্গে ছবি শেয়ার করে ড. জাকির নায়েক লিখলেন- ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

ক্রিকেটার মিরাজের সঙ্গে ছবি শেয়ার করে ড. জাকির নায়েক লিখলেন- ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক। ছবিতে দুজনই হাস্যোজ্জ্বল ছিলেন।

মিরাজ ও জাকির নায়েকের এই ছবি কোথায় তোলা সেটা জানা যায়নি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই ওমরাহ হজ পালনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানেই এই ছবিটি তোলা হয়ে থাকতে পারে।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে ড. জাকির নায়েক লিখেছেন, ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলর অধিনায়ক মেহিদী হাসান মিরাজ।’

শুরুতে অবশ্য মিরাজকে ভুল করে নাজমুল হোসেন শান্ত বলে অভিহিত করেছিলেন। ভুলটা হয়েছে হয়তো গুগল করার পর। দুজনই তো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। একজন ওয়ানডের, টেস্টে নাজমুল হোসেন শান্ত।

আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের জন্ম ভারতে। তবে ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনলে মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় নেন। এখন পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন