ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা তার জুতা হারিয়ে ফেলেছেন। সোমবার (৩০ মার্চ) রাতে সংসদ সদস্য নিজেই তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা ফেসবুক পোস্টে লেখেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে।

হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে! এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা।

যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো! আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন