ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াতে ইসলামী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াতে ইসলামী

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটির দাবিতে অনড় বিরোধী দল জামায়াতে ইসলামী। সংসদে সরকারি দল সংবিধান সংশোধন কমিটির নামে প্রকারান্তরে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চাচ্ছে না।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদে এমন মন্তব্য করেছেন জামায়াতের দুই সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান।

তারা বলেন, সরকার প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের অংশ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংবিধান সংশোধন কমিটি সরকারের প্রস্তাব। কিন্তু সংশোধন যথেষ্ট নয়, সংস্কার করতে হবে। জামায়াতারে এই দুই সংসদ সদস্য আরও বলেন, বিরোধী দলীয় নেতার কিছু বক্তব্য মিসকোড করা হয়েছে যে তিনি বলছেন সংবিধান সংস্কার পরিষদে রাজী হয়েছি যা ঠিক নয়।

এদিকে সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংসদ কমিটির তৃতীয় বৈঠক শুরু হয়েছে আজ বুধবার।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন