ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশকে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে : খেলাফত মজলিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

দেশকে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে দলটির নেতারা বলেছেন, বর্তমান সরকার বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে আবারও ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির মজলিসে শূরার সাধারণ অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং সঞ্চালক ছিলেন মহাসচিব আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিসের নেতারা বলেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবেও অখ্যায়িত করেছে। এর মাধ্যমে তারা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ভূলুণ্ঠিত করেছে। অথচ এই সনদে সই করা ২৫টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নামও উল্লেখ রয়েছে। তারা ভিন্নমত যুক্ত করে নিজস্ব প্রক্রিয়ায় সংসদীয় সংশোধন চায়, যা গণভোটে জনরায়ের বিরোধিতা ছাড়া আর কিছুই নয়।

তারা বলেন, জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন