ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না’।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না বলেও উল্লেখ করেন দলটির সিনিয়র নায়েবে আমির।

সমাবেশে ফয়জুল করীম প্রশ্ন তোলেন, সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল? তাহলে জাতি স্পষ্ট বার্তা পাবে যে অমুক অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা- কে কে মুক্তিযোদ্ধা? কোথায় যুদ্ধ করেছেন? কোথায় শহীদ হয়েছেন? বলে দেন। তাহলে অস্পষ্ট থাকবে না।

সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের পুরোনো বিতর্ক আবারও তোলা হচ্ছে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, তা জাতির জন্য বিভ্রান্তিকর।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!