ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য, বাজারে অস্থিরতা নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২৬ এএম

কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য, বাজারে অস্থিরতা নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ

দেশের বাজার পরিস্থিতিকে ‘অস্থির’ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে বিরোধী দল সবসময় সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন জামায়াত আমির।

বিরোধীদলীয় নেতা বলেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে। সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন