ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চীনের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলছে বেইজিং

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:১৮ পিএম

চীনের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলছে বেইজিং

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করেছে বলে নেতানিয়াহু অভিযোগ করেছিলেন। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, আমরা তথ্যভিত্তিক নয় এমন অভিযোগের বিরোধিতা করি। খবর আনাদোলু এজেন্সির।

নেতানিয়াহুর বক্তব্যের জবাবে গুয়ো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কিছু নির্দিষ্ট অংশে চীন সহায়তা করেছে, এ ধরনের অভিযোগের বিষয়ে চীন বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন সবসময় তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালন করে।

মুখপাত্র গুয়ো জিয়াকুন যোগ করেন, চীন সংঘাত কমিয়ে আনা এবং শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা করে। যুক্তরাষ্ট্র চীনকে ইরানে সহায়তার অভিযোগ এনে তেল শোধনাগার ও স্যাটেলাইট ইমেজিং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ যুদ্ধে ইরানে ৩ হাজার ৩০০ এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত এবং আরও অনেকে আহত হন। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন