ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না: এমপি ফয়সল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৪০ পিএম

আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ‘আমি বেঁচে থাকতে মাধবপুর-চুনারুঘাটে কোনও চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে দেয়া হবে না।’ সোমবার (১৮ মে) দুপুরে মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গিরিধারী আখড়ায় মাধবপুর সনাতন সমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করেছে এবং নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

এমপি ফয়সল আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব নেয়ার পর তিন মাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে মাধবপুর-চুনারুঘাটে সমতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মনোজ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ। এছাড়াও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর অজিত পাল, অরুণ কুমার নাগ, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, স্বপন কুমার রায়, অমলেন্দু ভট্টাচার্য, হিমাংশু দেব, রাখাল ঘোষ ও শ্যামল দেব প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!