ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি নতুন ধরণের রাজনীতি করতে চাই: বিকেএম এমপি মাহবুবা হাকিম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:০৭ পিএম

আমি নতুন ধরণের রাজনীতি করতে চাই: বিকেএম এমপি মাহবুবা হাকিম

জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর দুইজন কৃতি গ্র্যাজুয়েটকে সংবর্ধনা জানাতে আজ বুটেক্স অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, এমপি এবং ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এমপি। জাতীয় নেতৃত্বে বুটেক্সের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, আহ্বায়ক, অন্তর্বর্তীকালীন কমিটি, আইটিইটি এবং ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম), চেয়ারম্যান, আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম তাঁর বক্তব্যে বলেন, “আমি নতুন ধরণের রাজনীতি করতে চাই। যেই রাজনীতিতে আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকবো। যেখানে দেশের কল্যাণে দল-মতের কোনো বিভাজন থাকবে না।”

তিনি আরও বলেন, দেশের টেক্সটাইল খাতের উন্নয়ন এবং বুটেক্সের অগ্রগতিতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা প্রয়োজন। এ বিষয়ে তিনি মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সংবর্ধিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন ও টেক্সটাইল খাতের অগ্রগতিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, টেক্সটাইল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বুটেক্সিয়ান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!