ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, “একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে (তার বাসায়) এখানে এসেছি।” তার ভালোবাসা এবং আমাকে দেওয়া যে কথা, সে কথার ওপর আমি ১০০ ভাগ বিশ্বাসী যে আমার মেয়ের হত্যার বিচার পাবো। সুষ্ঠু এবং দ্রুত বিচার পাবো।’

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের তার বাবা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় রামিসার বাবা আরও বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের আইন মেনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা যাতে নিশ্চিত করা হয়।’

এর আগে মসজিদে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহসহ বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।

উল্লেখ্য, ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে (৩৪) আটক হয়েছে। নিহত রামিসার বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!